সংস্কৃতির মিলন মেলা ২ ০২১ ভয়েস অফ দুর্গাপুর,ওয়েব ডেস্ক : মার্কনি দক্ষিণ পল্লির উদোগে ও বীণা ক্যাসেট ও বীণা মিউজিক্যাল একাডেমীর নিবেদনে সংস্কৃতির মিলন মেলা ২০২১ শুভ উদ্বোধন হয় 20 ই মার্চ দুর্গাপুর শিল্পাঞ্চলের মার্কনি পূজা ময়দানে। সংস্কৃতির মিলন মেলা চলেছে চারদিন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শুভজিত রায়, পৌরমাতা মনি দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কবি শুভজিত রায়কে সংবর্ধনা জানানো হয় । এসেছিলেন লোকসঙ্গীত শিল্পী সনজিত মন্ডল। সংস্কৃতিপ্রেমি মানুষের সমাগম ছিল চোখে পরার মতন।