পোস্টগুলি

2021 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  রক্তদানের মাধ্যমে শিক্ষিকা কল্পনা মন্ডলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি । ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক :  ২য় সেপ্টম্বর অমলতাস সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যাগে এবং দুর্গাপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সহযোগিতায় রক্ত দান ও মরনোত্তর চক্ষু দান শিবিরের আয়োজন করা হয় । বেনাচিতি হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা স্বর্গীয় কল্পনা মণ্ডলের স্মৃতির উদ্দ্যেশে এই মহান কর্মসূচ গ্রহণ করা হয়। করোনা সংক্রমণকালে এই মহতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন  মেয়র পারিষদ সদস্য (স্বাস্থ) শ্রীমতি রাঁখি তেওয়ারি , অমলতাস সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি  সুদেব রায় , সম্পাদক পার্থ প্রতিম কুন্ডু , বেনাচিতি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বোরজাহান মোল্লা , দুর্গাপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামেরে সম্পাদক কবি ঘোষ ,দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সম্পাদক কাজল রায় , কাউন্সিলর মধুসূদন মন্ডল ,সমাজসেবী সোনা চ‍্যাটার্জী প্রমুখ ।   এই শিবিরে ৫জন মহিলা সহ মোট ৩১জন রক্তদাতা রক্তদান করলেন। জীবনের প্রথম রক্তদানের সাক্ষী হলেন ৫জন।...
ছবি
রক্তদানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক : সকাল থেকেই প্রকৃতির মুখ ভার, তবুও কবি প্রণাম জানাতে  ২২শে শ্রাবণ (৮ই আগস্ট ২০২১) মহান স্রষ্টা কবি গুরুর প্রয়াণ দিবস  পালিত হলো সাংস্কৃতিক সংগঠন সুরঙ্গমের উদ্যাগে ইঞ্জিনিয়ার্স ভবন, ডিপিএল কলোনীতে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে ।দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও দুর্গাপুর মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায়।   । করোনা সংক্রমণকালে এই মহতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ডাঃ আবীর ব্যানার্জী এম ও দুর্গাপুর মহকুমা হসপিটাল, দুর্গাপুরের উপ মহানগরীক অনিন্দিতা মুখার্জী, সমাজসেবী হৃদয় সাঁই, হিউম্যান রাইটস এসোসিয়েশন এর রাজ্য সভাপতি সুব্রত মৈত্র, পশ্চিমবঙ্গ বনদপ্তরের আধিকারিক সোমনাথ চৌধুরী সাগরিকা আর্ট এন্ড কালচারাল ফোরামের কর্ণধার কাবেরী সাউ অরিয়েন্টেল হিউম্যান রাইটস এন্ড প্রোটেকশন এর পক্ষে রিয়া দত্ত, স্বাতী ব্যানার্জী TAEID স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষে অনুষ্কা সিংহ রায় ও কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক তপেশ ব্যানার্জী, এস এস যাদব কার্যকরী সভাপতি বিশ্বনাথ চট্টোপাধ্যায়, সহ সভাপতি পার্থ প্র্তীম গু...
ছবি
  পথচলা শুরু করলো অমলতাস সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটি ভয়েস অফ দুর্গাপুর,ওয়েব ডেস্ক : গত ৩১ জুলাই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে পথচলা শুরু করলো দুর্গাপুরের সামাজিক সংগঠন অমলতাস সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটির । এই দিন দুর্গাপুর চেম্বার অফ্ কমার্সে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক-দিলীপ কুমার অগস্তি, FBDOI এর রাজ‍্য সম্পাদক তথা DSVBDF র সম্পাদক -কবি ঘোষ , মেয়র পারিষদ- রাখী তেওয়ারী, কাউন্সিলর-অসীমা চক্রবর্তী, শিক্ষক ও কবি-চন্দ্রনাথ ব‍্যানার্জী, শিক্ষক-সুনীল চক্রবর্তী, লক্ষন চক্রবর্তী, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সম্পাদক-কাজল রায়, সংস্থার সভাপতি সুদেব রায় সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ । সংস্থার সম্পাদক পার্থ প্রতিম কুন্ডু জানান অনুষ্ঠানের শুরুতেই বেনাচিতি হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা প্রয়াত কল্পনা মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় ও আগামী ২-রা সেপ্টেম্বর তার প্রথম মৃত্যুবার্ষিকী তে রক্তদান শিবির অনুষ্ঠিত করার অঙ্গীকার করা হয়।এই সংগঠন দুঃস্থ ছাত্র-ছাত্রীদের প্রয়োজন মতো সাহায্য করবে এবংঅসহায় মানুষের পাশে দাঁড়ানোর সাথে সাথে রক্তদান আন্দোলনের প্রসার ...
ছবি
দুর্গাপুরের আমরাই-এ রক্তদান শিবির ওয়েব ডেস্ক, ভয়েস অফ দুর্গাপুর : দুর্গাপুরের আমরাই-এ আইএনটিটিইউসি অনুমোদিত ডিএসপি ঠিকা শ্রমিক দের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে ৫১ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি সভাপতি দোলা সেন ,পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মুখার্জী , দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ
ছবি
 আজ সকাল থেকেই আকাশের মুখ ভার মঙ্গলবার ভোর থেকেই আকাশের মুখ ভার। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা গুলি থাকবে মেঘাচ্ছন্ন মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।  আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ দিনভর চলবে বৃষ্টি।উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত। কোথাও কম, কোথাও বেশি হলেও মঙ্গলবার সারাদিনই বৃষ্টি হবে এবং আকাশও মেঘাচ্ছন্ন থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিনও বৃষ্টিপাত হতে পারে এ রাজ্যে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। তথ্য সূত্র : আনন্দ বাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিন ছবি :মেঘে ঢাকা  আকাশ। সংগ্রহীত
ছবি
  রাজ্যপালের সঙ্গে বৈঠকে মমতা, তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আগামী ৫ মে  ওয়েবডেস্ক,ভয়েস অফ দুর্গাপুর : আগামী ৫ মে রাজভবনে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই নিয়ে তৃতীয়বার শপথ নেবেন তিনি। টুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।   এই শপথগ্রহণের দিন ঠিক হতেই রাজভবনে গেলেন রাজ্যের তৃতীয়বারের জন্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেত্রী ও ভাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যপালের কাছে জমা দিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পদত্যাগপত্র। যদিও নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যাকেই রাজ্যের দায়িত্ব সামলাতে বললেন রাজ্যপাল।
 তৃণমূল কংগ্রেসের   সাংবাদিক সম্মেলন ৫ই মে শপথ নেবেন মমতা বেনার্জী , ৬ই মে শপথ নেবেন নির্বাচিত বিধায়করা। জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি l  
ছবি
 আবারো ইন্দ্র পতন    । প্রয়াত কবি শঙ্খ ঘোষ। ভয়েস অফ দুর্গাপুর, ওয়েবডেস্ক:‌ বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন। কবি শঙ্খ ঘোষের জীবনাবসান। বয়স হয়েছিল ৮৯ বছর। ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। আজ সকালে বাড়িতেই জীবনাবসান হয় শঙ্খ ঘোষের। প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৯ বছর। প্রবাদপ্রতিম কবির মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাহিত্যিক মহলে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় কবির শেষকৃত্য করা হবে বলে আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে কবির শেষবিদায়ের সময় তোপধ্বনি দেওয়া হবে না জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবির প্রতি শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার কবিকে শেষ সম্মান জানানো হলেও ‘গান স্যালুট’ বাদ রাখা হবে। কারণ, তোপধ্বনি পচ্ছন্দ করতেন না কবি। পাশাপাশি, কবির পরিবারের ইচ্ছানুযায়ী আড়ম্বরহীন ভাবেই তাঁকে শেষ সম্মান জানানো হবে বলেও জানিয়েছে রাজ্য প্রশাসন। ১৯৩২ সালে ৫ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার চাঁদপুরে জন্ম। বাবা মণীন্দ্রকুম...
ছবি
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ফের দর্শনার্থীদের জন্য বন্ধ হচ্ছে বেলুড়মঠ    ওয়েব ডেস্ক, ভয়েস অফ দুর্গাপুর : রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন সংক্রমিত হচ্ছে কয়েক হাজার মানুষ। সেই কারণেই ফের অনির্দিষ্টকালের জন্য বেলুড়মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আপাতত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না বেলুড় মাঠে।
ছবি
  সংস্কৃতির মিলন মেলা ২ ০২১ ভয়েস অফ দুর্গাপুর,ওয়েব ডেস্ক : মার্কনি দক্ষিণ পল্লির উদোগে ও বীণা ক্যাসেট ও বীণা মিউজিক্যাল একাডেমীর নিবেদনে সংস্কৃতির মিলন মেলা ২০২১ শুভ উদ্বোধন হয় 20 ই মার্চ দুর্গাপুর শিল্পাঞ্চলের মার্কনি পূজা ময়দানে। সংস্কৃতির মিলন মেলা চলেছে চারদিন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শুভজিত রায়, পৌরমাতা মনি দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কবি শুভজিত রায়কে সংবর্ধনা জানানো হয় । এসেছিলেন লোকসঙ্গীত শিল্পী সনজিত মন্ডল। সংস্কৃতিপ্রেমি মানুষের সমাগম ছিল চোখে পরার মতন।
ছবি
 দুর্গাপুর একত্রিত ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান উৎযাপন  । ভয়েস অফ দুর্গাপুর, ওয়েব ডেস্ক : দুর্গাপুরের একত্রিত ক্লাবে মহা সমারোহে পালন করা হচ্ছে ২৯তম বাৎসরিক উৎসব I গত ২৩সে জানুয়ারী দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে জাতিয় পতাকা উত্তোলন এবং নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের প্রাপ্তন মেয়র শ্রী অপূর্ব মুখার্জী এবং মেয়র পারিষদ সদস্য (স্বাস্থ) শ্রীমতি রাঁখি তেওয়ারি l উৎসব চলবে ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত l এই ৫দিনে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা ,সামাজিক কর্মসূচি এবং শেষ দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান l
 প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া    ভয়েস অফ দুর্গাপুর,ওয়েব ডেস্ক : রেড রোডের ওপর চলছে  প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া।মোহরাতে অংশগ্রহণ করছে সাঁজোয়া গাড়ি থেকে শুরু করে পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা । মোহরা চলছে সব নিয়ম মেনে।  26জানুয়ারি এই বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখতে রেড রোড ধরে শহরের বিশিষ্টদের সঙ্গে সার বেঁধে দাঁড়াবেন অসংখ্য সাধারণ মানুষ। তবে এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রেড রোডে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে লক্ষ্য দেওয়া হচ্ছে। যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে ।যেমন থাকছে পুলিশকর্মী। তার পাশাপাশি থাকছে কমব্যাট ফোর্স ।সমস্ত মেট্রো স্টেশন গুলিতে অতিরিক্ত পুলিশ ফোর্স দেওয়া হচ্ছে । স্থলপথের পাশাপাশি জলপথেও থাকছে থাকছে অতিরিক্ত অতিরিক্ত নজরদারি।
ছবি
দেশনায়ন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে রক্তদান শিবির।   ভয়েস অফ দুর্গাপুর ,ওয়েব ডেস্ক : শনিবার অর্থাৎ ২৩ শে জানুয়ারী সারা দেশের সাথে এ রাজ্যের বিভিন্ন জায়গায় পালন করা হয়  বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মশতবার্ষিকী | আর এদিনই দেশপ্রেম দিবস হিসাবে পালন করলো এস এফ আই ও ডি ওয়াই এফ এই পাহাড়পুর ইউনিট, বড়জোড়া ইউনিট। তারা আয়োজন করেছিল মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাথে ছিলো বসে আঁকা প্রতিযোগিতার,   ও  মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের  সংবর্ধনা।  রক্তদান শিবিরে ২০জন মহিলা সহ মোট ৫৮জন রক্তদান করলেন। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা তুলে ও নেতাজির প্রতিকৃতি তে ও শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বড়জোড়ার বিধায়ক সুজিত চক্রবর্তী, প্রাক্তন ছাত্র যুব রাজ্য নেতৃত্ব সুজয় চৌধুরী দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ সভাপতি ধনঞ্জয় মান, বড়জোড়া অঞ্চলের যুব নেতৃত্ব প্রশান্ত ভূঁই, অসীম খাঁ, বড়জোড়া সুপার স্পেসালিটি হসপিটাল ব্লাড ব্যাঙ্কের পক্ষে সূর্য্য ভট্টাচার্য্য, সমাজকর্মী জয়ন্ত দাস, তাপস...