পোস্টগুলি

2020 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  কম্বল এবং খাবার বিতরণের কর্ম সূচি ভয়েস অফ দুর্গাপুর, ওয়েবডেস্ক : দুর্গাপুর শিল্পনগরী স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি এবং ভয়েস অফ দূর্গাপুরের পক্ষ থেকে এই শীতের সময় দুস্থ:, অসহায়, গৃহ হীন মানুষের পাশে থাকার লক্ষে কম্বল এবং খাবার বিতরণের কর্ম সূচি নেওয়া হয়েছে গত ১৫ই ডিসেম্বর থেকে I আজ পর্যন্ত  ১০০ জন দুস্থ: অসহায় গৃহ-হীন মানুষের হাতে কম্বল এবং দুপুরের খাবার তুলে দেওয়া হয় I আগামী দিনে আরো ২০০ জন মানুষের হাতে কম্বল এবং খাবার তুলে দেয়ার পরিকল্পনারয়েছে বলে জানান সংস্থার সম্পাদক প্রদীপ জোয়ারদার I

SUNDORI KAMALA NACHE SONG/COVER BY MANISHA KARMAKAR

ছবি

বিশ্ব অতিমারী সংকটকালেপাণ্ডবেশ্বরে রক্ত দান শিবির

ছবি
ভয়েস অফ দুর্গাপুর,ওয়েব ডেস্ক: প্রয়াত চন্দন ঘোষ ও সঞ্জীব ঘোষ কে স্মরণ করে পাণ্ডবেশ্বর মাঝপাড়া কমিটির উদ্যোগে ও দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহযোগিতায় একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বর্তমান বিশ্ব অতিমারী সংকটকালে রক্তের অপ্রতুলতা ও বিভিন্ন রক্তজনিত  চিকিৎসায় মানবিক লক্ষ্যে এই শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে মোট ৫০ জন রক্তদান করেছেন, ৩ মহিলা- জন ও ৪৭জন পুরুষ, প্রথম বার রক্তদান করলেন- ১৯জন। নতুন প্রজন্ম যুক্ত হলো এবারের রক্তদানে অতি উৎসাহের সাথে, আবাল বৃদ্ধ বনিতা একত্রিত হয়েছিল স্থানীয় দুর্গা মন্দির প্রঙ্গণে। আর সেখানেই পাড়ার ৬৪ বছরের নির্মল কুমার ঘোষ নামে এক ব্যক্তি, এই নিয়ে তিনি ৪১বার রক্ত দিলেন।   ডাঃ সাস্বতী সেনগুপ্তর নেতৃত্বে আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার এর মেডিকেল টীম রক্ত সংগ্রহ করলেন। শিবিরে উপস্থিত ছিলনে বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি, সমাজসেবী নরেন্দ্রনাথ চক্রবর্তী, পঞ্চায়েত সদস্য মধুসুদন ঘোষ, কল্পনা বাদ্যকর, যমুনা ধীবর প্রাক্তন প্রধান লক্ষী ঘোষ, আফতাব হোসন সহ কাউন্সিলের সহ সভাপতি ধনঞ্জয় মান, মধুমিতা মান, সাধন চন্দ্র দাস, দিলীপ শীল, তাপস মাজি, মিঠু পাল সহ...
ছবি
 ছট পুজো উপলক্ষে  উৎসবের ছবি
ছবি
  তৈরি হতে চলেছে  নিম্নচাপ, মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি  হতে পারে।  আজ থেকে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার জেরে  আগামী কাল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কাল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হবে। উপকূলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে চলতি সপ্তাহে দফায় দফায় বৃষ্টি চলবে। সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ বেশি থাকার ফলে মৎস্যজীবীদের  আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  তথ্য সূত্র :  আজকাল  এবং এইসময় 
ছবি
  ' রানি রাসমণি 'এখন অ্যাডাল্ট ! পর্দায় নয়  বাস্তবেও রানিমা এবার প্রাপ্তবয়স্ক  ১০-ই আগস্ট খাতায় কলমে এবার আঠারোতে পা রাখলেন দিতিপ্রিয়া রায়।কিন্তু জন্মদিনের দিনেও শ্যুটিং থেকে ছুটি পাননি রানিমা। সময় মতো পৌঁছে গিয়েছেন সেটে। শ্যুটিং এর ফাঁকে কেক কেটেছেন। জমিয়ে হয়েছে খাওয়া দাওয়া।এবছর দিতিপ্রিয়া H.S পাস করেছেন ৮২% নম্বর নিয়ে । আর তাই সব মিলিয়ে জমজমাট তাঁর এবছরের জন্মদিন। তথ্য সূত্র : এইসময়.কম  
ছবি
  স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন  মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রামের একটি ৪ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন মাহি।
ছবি
 স্বধীনতার পর এই প্রথম ছাত্র-ছাত্রীরা সাক্ষী থাকতে পারলো না স্বাধীনতা     দিবস  উদযাপনের । করোনা আবহে প্রতিটা স্কুলের দরজা গত ৫- মাস ধরে বন্ধ । তবে কিছু স্কুল তাদের পাঠন পাঠনের জন্য অনলাইন মাধ্যমেকে বেছে নিয়েছে । সম্ভবতো সেই স্কুল গুলিতে অনলাইন মাধ্যমে স্বাধীনতা দিবসের উজ্জাপন ও হয়েছে ।তবে অধিকাংশ স্কুল এই আওতার বাইরে । তাই স্বাধীনতা দিবসের দিনেও স্কুল গুলি ছিল ছাত্র-ছাত্রী শুন্য।
ছবি
অসহায় মানুষদের পাশে দুর্গাপুর শিল্পনগরী স্বামী বিবেকানান্দ ওয়েলফেয়ার সোসাইটি ওয়েব ডেস্ক,ভয়েস অফ দুর্গাপুর :   আজ বিশ্ব জুড়ে করোনা  ভাইরাস   অতিমারীর আকার নিয়েছে  I  এই ভাইরাসের কারণে আক্রান্ত হচ্ছে বহু মানুষ এবং প্রাণ হানির  ঘটনাও বাড়ছে লাফিয়ে  লাফিয়ে I আর এর ফলেই দেশে চলছে লকডাউন I লকডাউনে সবথেকে বে শি  সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া অসহায় মানুষ গুলি I তাই এবার তাদের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে  দুর্গাপুর শিল্পনগরী স্বামী বিবেকানান্দ ওয়েলফেয়ার সোসাইটি (DSSVWS)   I  তারা  সামাজিক দূরত্ব বজায় রেখে এখন ও পর্যন্ত দুর্গাপুরের বিভিন্ন স্থানে প্রায় ৪৬০টি     দু:স্থ অসহায় পরিবারের হাতে চাল, ডাল ,আলু ,তেল ,সয়াবিন,বিস্কুট ,মুড়ি,সাবান সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে  দিয়েছে I স্বেচ্ছাসেবী  সংস্থার  সদস্যদের বক্তব্য  “ মানুষের সেবাই হলো ভগবানের সেবা ”  স্বামীজীর এই বানীকে পাথেও করে  এই কঠিন মুহূর্তে  সংস্থা দুস্থ ও অসহায় মানুষের পাশে ...
ছবি
 লকডাউ নে    অসহায় মানুষদের পাশে একত্রিত ক্লাব   ওয়েব ডেস্ক,ভয়েস অফ দুর্গাপুর :  করোনা ভাইরাসের করালগ্রাসে আজ সারা বিশ্ব  I  এই ভাইরাসের কারণে আক্রান্ত হচ্ছে বহু মানুষ এবং প্রাণ হানির  ঘটনাও বাড়ছে লাফিয়ে  লাফিয়ে I আর এর ফলেই দেশে চলছে লকডাউন I লকডাউনে সবথেকে বে শি  সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া অসহায় মানুষ গুলি I তাই এবার তাদের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিল  বেনাচিতি নতুন পল্লী র  একত্রিত অ্যাথলেটিক ক্লাব I  তারা  সামাজিক দূরত্ব বজায় রেখে   ৭০০  দু:স্থ অসহায় পরিবারের হাতে চাল, ডাল ,আলু ,তেল ,লবণ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলো I ক্লাব সদস্যদের বক্তব্য বিগত দিনে আমরা মানুষের পাশে ছিলাম আগামী দিনেও থাকবো এই নিরন্ন অসহায় মানুষগুলির হাতে  নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে পেরে আমরা খুশি এবং আনন্দিত I
ছবি
EMI-এর পর Electricity bill, ৩ মাস অনাদায়ে Penalty নয় EMI-এর পর বিদ্যুৎ এর বিলেও সস্তি দিলো কেন্দ্র I  ৩ মাস বিদ্যুতের মাসুল স্থগিত করেছে কেন্দ্র I ৩ মাস বিদ্যুতের বিল না দিলেও পেনাল্টি দিতে হবে না I বিদুৎ সংস্থা ও রাজ্য গুলিকে প্রস্তাব কেন্দ্রের I ৩মাস পরঅতিরিক্ত মাসুল ছাড়াই মেটানো যাবে বিল I সৌজন্যে : জী ২৪ ঘন্টা
ছবি
রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু মাঝবয়েসী ব্যক্তির। এই নিয়ে রাজ্যে তিনজন করোনা আক্রান্তের মৃত্যু হল। হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর আগে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এসএসকেএম-এ পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ হয়। তবে রিপোর্ট এসে পৌঁছোয় গতকাল রাতে। তার অনেক আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির। সূত্রের খবর, মৃত ব্যক্তি সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে ফিরেছিলেন। মৃত ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন, সে বিষয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। হাওড়া জেলা হাসপাতালে যে সব চিকিত্‍সক ও নার্স ওই ব্যক্তির চিকিত্‍সায় যুক্ত ছিলেন, তাঁদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে নতুন করে তিনজন করোনা আক্রান্তের হদিশ। একজন ভর্তি সল্টলেক আমরিতে। দ্বিতীয়জন ভর্তি ঢাকুরিয়া আমরিতে। আর তৃতীয়জন ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যিনি ভর্তি তিনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। তাঁর বয়স ৩২। ঢাকুরিয়া আমরিতে যিনি ভর্তি, তাঁর বয়স ৫২...
ছবি
শেওড়াফুলিতে করোনা আক্রান্ত । রাজ্যে আক্রান্ত আরো ১।  ওয়েব ডেস্ক,ভয়েস অফ দুর্গাপুর:  হুগলির শেওড়াফুলির বাসিন্দা এক প্রবীণ  নাগরিকের রক্তে মিললো করোনা ভাইরাসের জীবাণু ।  তিনি  চাকরি সূত্রে এসেছিলেন ১৩ই মার্চ দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় সেফটি অনুষ্ঠানে   ।  ১৬ ই  মার্চ  জ্বরে আক্রান্ত হন ওই ব্যক্তি । সঙ্গে শ্বাসকষ্ট ও সর্দিও ছিল।  তবে শারীরিক অবস্থা র   অবনতি  হওয়ায়  পরিবারের সদস্যরা তাঁকে ভরতি  করে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। নমুনা পরীক্ষার  পর  রিপোর্ট পজেটিভ আসে । ট্রেনে করে অফিসে আসতেন। তাই চিকিৎসকরা মনে করছেন ওই প্রৌঢ়ের মাধ্যমে  আরও বহু মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।  একইসঙ্গে তাঁর সহকর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির রিপোর্ট  পজেটিভ   মেলার পর তাঁর ছেলে-সহ পরিবারের বেশ কয়েকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।