পোস্টগুলি

মার্চ, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
EMI-এর পর Electricity bill, ৩ মাস অনাদায়ে Penalty নয় EMI-এর পর বিদ্যুৎ এর বিলেও সস্তি দিলো কেন্দ্র I  ৩ মাস বিদ্যুতের মাসুল স্থগিত করেছে কেন্দ্র I ৩ মাস বিদ্যুতের বিল না দিলেও পেনাল্টি দিতে হবে না I বিদুৎ সংস্থা ও রাজ্য গুলিকে প্রস্তাব কেন্দ্রের I ৩মাস পরঅতিরিক্ত মাসুল ছাড়াই মেটানো যাবে বিল I সৌজন্যে : জী ২৪ ঘন্টা
ছবি
রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু মাঝবয়েসী ব্যক্তির। এই নিয়ে রাজ্যে তিনজন করোনা আক্রান্তের মৃত্যু হল। হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর আগে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এসএসকেএম-এ পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ হয়। তবে রিপোর্ট এসে পৌঁছোয় গতকাল রাতে। তার অনেক আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির। সূত্রের খবর, মৃত ব্যক্তি সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে ফিরেছিলেন। মৃত ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন, সে বিষয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। হাওড়া জেলা হাসপাতালে যে সব চিকিত্‍সক ও নার্স ওই ব্যক্তির চিকিত্‍সায় যুক্ত ছিলেন, তাঁদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে নতুন করে তিনজন করোনা আক্রান্তের হদিশ। একজন ভর্তি সল্টলেক আমরিতে। দ্বিতীয়জন ভর্তি ঢাকুরিয়া আমরিতে। আর তৃতীয়জন ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যিনি ভর্তি তিনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। তাঁর বয়স ৩২। ঢাকুরিয়া আমরিতে যিনি ভর্তি, তাঁর বয়স ৫২...
ছবি
শেওড়াফুলিতে করোনা আক্রান্ত । রাজ্যে আক্রান্ত আরো ১।  ওয়েব ডেস্ক,ভয়েস অফ দুর্গাপুর:  হুগলির শেওড়াফুলির বাসিন্দা এক প্রবীণ  নাগরিকের রক্তে মিললো করোনা ভাইরাসের জীবাণু ।  তিনি  চাকরি সূত্রে এসেছিলেন ১৩ই মার্চ দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় সেফটি অনুষ্ঠানে   ।  ১৬ ই  মার্চ  জ্বরে আক্রান্ত হন ওই ব্যক্তি । সঙ্গে শ্বাসকষ্ট ও সর্দিও ছিল।  তবে শারীরিক অবস্থা র   অবনতি  হওয়ায়  পরিবারের সদস্যরা তাঁকে ভরতি  করে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। নমুনা পরীক্ষার  পর  রিপোর্ট পজেটিভ আসে । ট্রেনে করে অফিসে আসতেন। তাই চিকিৎসকরা মনে করছেন ওই প্রৌঢ়ের মাধ্যমে  আরও বহু মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।  একইসঙ্গে তাঁর সহকর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির রিপোর্ট  পজেটিভ   মেলার পর তাঁর ছেলে-সহ পরিবারের বেশ কয়েকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।