পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  রক্তদানের মাধ্যমে শিক্ষিকা কল্পনা মন্ডলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি । ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক :  ২য় সেপ্টম্বর অমলতাস সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যাগে এবং দুর্গাপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সহযোগিতায় রক্ত দান ও মরনোত্তর চক্ষু দান শিবিরের আয়োজন করা হয় । বেনাচিতি হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা স্বর্গীয় কল্পনা মণ্ডলের স্মৃতির উদ্দ্যেশে এই মহান কর্মসূচ গ্রহণ করা হয়। করোনা সংক্রমণকালে এই মহতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন  মেয়র পারিষদ সদস্য (স্বাস্থ) শ্রীমতি রাঁখি তেওয়ারি , অমলতাস সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি  সুদেব রায় , সম্পাদক পার্থ প্রতিম কুন্ডু , বেনাচিতি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বোরজাহান মোল্লা , দুর্গাপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামেরে সম্পাদক কবি ঘোষ ,দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সম্পাদক কাজল রায় , কাউন্সিলর মধুসূদন মন্ডল ,সমাজসেবী সোনা চ‍্যাটার্জী প্রমুখ ।   এই শিবিরে ৫জন মহিলা সহ মোট ৩১জন রক্তদাতা রক্তদান করলেন। জীবনের প্রথম রক্তদানের সাক্ষী হলেন ৫জন।...