পোস্টগুলি

অক্টোবর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
রসগোল্লা বাংলারই ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক:‌ ‌ রসগোল্লা নিয়ে পুনরায় জয় পেলো পশ্চিমবঙ্গই। গত ১৪ নভেম্বর ২০১৭ সালে রসগোল্লায় জিআই পেয়েছিল বাংলা। কিন্তু ২০১৫ সাল থেকে  ওডিশা  দাবি করে, বাংলায় নবীনচন্দ্র দাস রসগোল্লা তৈরির অনেক আগেই পুরীতে জগন্নাথকে ‘‌রসগোলা’‌ ভোগ দেওয়া হত। এরপর  পশ্চিম বাংলা রসগোল্লায় জিআই  স্বীকৃতি  পাওয়ার তিন মাসের মধ্যে ফের রসগোল্লায় নিজেদের দাবি জানিয়ে মামলা করেছিল  ওডিশা । তার জেরে ফের দুই রাজ্যকে রসগোল্লার ইতিহাস নিয়ে যাবতীয় তথ্যপ্রমাণ জমা দিতে বলেছিল জিআই রেজিস্ট্রেশন অফিস। মাস কয়েক আগে ওডিশাকেও রসগোল্লার জিআই দিয়ে ছিল  জিআই রেজিস্ট্রেশন অফিস  । কিন্তু রসগোল্লার আবিষ্কার নিয়ে বাংলার মিষ্টি ব্যবসায়ীরা টানা লড়াই করে অবশেষে বৃহস্পতিবার রসগোল্লার আবিষ্কারক হিসেবে ওডিশার দাবি খারিজ করে দিয়েছে জিআই রেজিস্ট্রেশন অফিস। রসগোল্লার আবিষ্কার যে ওডিশাতেই হয়েছে তা নিয়ে জিআই রেজিস্ট্রেশন অফিসে নির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে পারেননি  ওডিশা । তার ফলেই রসগোল্লা নিয়ে ওডিশার দাবি খারিজ করে দিয়েছে জিআই রেজিস্ট্রেশন অফিস। এবং বাং...
ছবি
প্রয়াত প্রাক্তন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক :    প্রয়াত প্রাক্তন  সিপিআই  সাংসদ  গুরুদাস দাশগুপ্ত । বার্ধক্যজনিত অসুস্থতায় ৮৩ বছর বয়সে জীবনাবসান প্রবীণ এই নেতার। সূত্রের খবর, আজ সকাল ছ'টা নাগাদ চেতলায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। পরে জানা যায় ফুসফুসে ক্যান্সার হয়েছে তাঁর। সম্প্রতি মাইল্ড স্ট্রোক হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। গুরুদাস দাশগুপ্তের জন্ম ১৯৩৬ সালে, বাংলাদেশের বরিশালে। বাবার নাম ছিল দুর্গাপ্রসন্ন দাশগুপ্ত এবং মায়ের নাম ছিল নীহার দেবী। ১৯৬৫ সালে জয়শ্রী দাশগুপ্তের সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে   তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছেন।  গুরুদাস দাশগুপ্তর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল। শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘সাংসদ এবং শ্রমিক সংগঠনের নেতা হিসেবে    তাঁর  অবদান মনে রাখবে দেশ।’’ শোকজ্ঞাপন করেছেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরী...