আবারো ইন্দ্র পতন । প্রয়াত কবি শঙ্খ ঘোষ। ভয়েস অফ দুর্গাপুর, ওয়েবডেস্ক: বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন। কবি শঙ্খ ঘোষের জীবনাবসান। বয়স হয়েছিল ৮৯ বছর। ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। আজ সকালে বাড়িতেই জীবনাবসান হয় শঙ্খ ঘোষের। প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৯ বছর। প্রবাদপ্রতিম কবির মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাহিত্যিক মহলে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় কবির শেষকৃত্য করা হবে বলে আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে কবির শেষবিদায়ের সময় তোপধ্বনি দেওয়া হবে না জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবির প্রতি শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার কবিকে শেষ সম্মান জানানো হলেও ‘গান স্যালুট’ বাদ রাখা হবে। কারণ, তোপধ্বনি পচ্ছন্দ করতেন না কবি। পাশাপাশি, কবির পরিবারের ইচ্ছানুযায়ী আড়ম্বরহীন ভাবেই তাঁকে শেষ সম্মান জানানো হবে বলেও জানিয়েছে রাজ্য প্রশাসন। ১৯৩২ সালে ৫ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার চাঁদপুরে জন্ম। বাবা মণীন্দ্রকুম...