শেওড়াফুলিতে করোনা আক্রান্ত । রাজ্যে আক্রান্ত আরো ১।
ওয়েব ডেস্ক,ভয়েস অফ দুর্গাপুর: হুগলির শেওড়াফুলির বাসিন্দা এক প্রবীণ নাগরিকের রক্তে মিললো করোনা ভাইরাসের জীবাণু। তিনি চাকরি সূত্রে এসেছিলেন ১৩ই মার্চ দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় সেফটি অনুষ্ঠানে । ১৬ই মার্চ জ্বরে আক্রান্ত হন ওই ব্যক্তি। সঙ্গে শ্বাসকষ্ট ও সর্দিও ছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে ভরতি করে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসে।
ট্রেনে করে অফিসে আসতেন। তাই চিকিৎসকরা মনে করছেন ওই প্রৌঢ়ের মাধ্যমে আরও বহু মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে তাঁর সহকর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ মেলার পর তাঁর ছেলে-সহ পরিবারের বেশ কয়েকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন