লকডাউনে  অসহায় মানুষদের পাশে একত্রিত ক্লাব 






ওয়েব ডেস্ক,ভয়েস অফ দুর্গাপুর : করোনা ভাইরাসের করালগ্রাসে আজ সারা বিশ্ব I  এই ভাইরাসের কারণে আক্রান্ত হচ্ছে বহু মানুষ এবং প্রাণ হানির  ঘটনাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে I আর এর ফলেই দেশে চলছে লকডাউন I লকডাউনে সবথেকে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া অসহায় মানুষ গুলি I তাই এবার তাদের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেনাচিতি নতুন পল্লী একত্রিত অ্যাথলেটিক ক্লাব I তারা সামাজিক দূরত্ব বজায় রেখে ৭০০ দু:স্থ অসহায় পরিবারের হাতে চাল, ডাল ,আলু ,তেল ,লবণ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলো I ক্লাব সদস্যদের বক্তব্য বিগত দিনে আমরা মানুষের পাশে ছিলাম আগামী দিনেও থাকবো এই নিরন্ন অসহায় মানুষগুলির হাতে  নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে পেরে আমরা খুশি এবং আনন্দিত I

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি