অসহায় মানুষদের পাশে দুর্গাপুর শিল্পনগরী স্বামী বিবেকানান্দ ওয়েলফেয়ার সোসাইটি


ওয়েব ডেস্ক,ভয়েস অফ দুর্গাপুর : আজ বিশ্ব জুড়ে করোনা ভাইরাস  অতিমারীর আকার নিয়েছে I  এই ভাইরাসের কারণে আক্রান্ত হচ্ছে বহু মানুষ এবং প্রাণ হানির  ঘটনাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে I আর এর ফলেই দেশে চলছে লকডাউন I লকডাউনে সবথেকে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া অসহায় মানুষ গুলি I তাই এবার তাদের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর শিল্পনগরী স্বামী বিবেকানান্দ ওয়েলফেয়ার সোসাইটি (DSSVWS) তারা সামাজিক দূরত্ব বজায় রেখে এখন ও পর্যন্ত দুর্গাপুরের বিভিন্ন স্থানে প্রায় ৪৬০টি  দু:স্থ অসহায় পরিবারের হাতে চাল, ডাল ,আলু ,তেল ,সয়াবিন,বিস্কুট ,মুড়ি,সাবান সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে  দিয়েছে I স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের বক্তব্য “ মানুষের সেবাই হলো ভগবানের সেবা ” স্বামীজীর এই বানীকে পাথেও করে এই কঠিন মুহূর্তে  সংস্থা দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে I 

https://amzn.to/2SX7NRy

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি