তৈরি হতে চলেছে নিম্নচাপ, মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আজ থেকে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার জেরে আগামী কাল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কাল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হবে। উপকূলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।নিম্নচাপের পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে চলতি সপ্তাহে দফায় দফায় বৃষ্টি চলবে।সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ বেশি থাকার ফলে মৎস্যজীবীদের আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
তথ্য সূত্র : আজকাল এবং এইসময়

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন