বিশ্ব অতিমারী সংকটকালেপাণ্ডবেশ্বরে রক্ত দান শিবির

ভয়েস অফ দুর্গাপুর,ওয়েব ডেস্ক: প্রয়াত চন্দন ঘোষ ও সঞ্জীব ঘোষ কে স্মরণ করে পাণ্ডবেশ্বর মাঝপাড়া কমিটির উদ্যোগে ও দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহযোগিতায় একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

বর্তমান বিশ্ব অতিমারী সংকটকালে রক্তের অপ্রতুলতা ও বিভিন্ন রক্তজনিত  চিকিৎসায় মানবিক লক্ষ্যে এই শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে মোট ৫০ জন রক্তদান করেছেন, ৩ মহিলা- জন ও ৪৭জন পুরুষ, প্রথম বার রক্তদান করলেন- ১৯জন। নতুন প্রজন্ম যুক্ত হলো এবারের রক্তদানে অতি উৎসাহের সাথে, আবাল বৃদ্ধ বনিতা একত্রিত হয়েছিল স্থানীয় দুর্গা মন্দির প্রঙ্গণে। আর সেখানেই পাড়ার ৬৪ বছরের নির্মল কুমার ঘোষ নামে এক ব্যক্তি, এই নিয়ে তিনি ৪১বার রক্ত দিলেন।

 

ডাঃ সাস্বতী সেনগুপ্তর নেতৃত্বে আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার এর মেডিকেল টীম রক্ত সংগ্রহ করলেন। শিবিরে উপস্থিত ছিলনে বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি, সমাজসেবী নরেন্দ্রনাথ চক্রবর্তী, পঞ্চায়েত সদস্য মধুসুদন ঘোষ, কল্পনা বাদ্যকর, যমুনা ধীবর প্রাক্তন প্রধান লক্ষী ঘোষ, আফতাব হোসন সহ কাউন্সিলের সহ সভাপতি ধনঞ্জয় মান, মধুমিতা মান, সাধন চন্দ্র দাস, দিলীপ শীল, তাপস মাজি, মিঠু পাল সহ বিশিষ্টরা।


 





 




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি