পথচলা শুরু করলো অমলতাস সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটি

ভয়েস অফ দুর্গাপুর,ওয়েব ডেস্ক : গত ৩১ জুলাই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে পথচলা শুরু করলো দুর্গাপুরের সামাজিক সংগঠন অমলতাস সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটির । এই দিন দুর্গাপুর চেম্বার অফ্ কমার্সে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক-দিলীপ কুমার অগস্তি, FBDOI এর রাজ‍্য সম্পাদক তথা DSVBDF র সম্পাদক -কবি ঘোষ , মেয়র পারিষদ- রাখী তেওয়ারী, কাউন্সিলর-অসীমা চক্রবর্তী, শিক্ষক ও কবি-চন্দ্রনাথ ব‍্যানার্জী, শিক্ষক-সুনীল চক্রবর্তী, লক্ষন চক্রবর্তী, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সম্পাদক-কাজল রায়, সংস্থার সভাপতি সুদেব রায় সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ । সংস্থার সম্পাদক পার্থ প্রতিম কুন্ডু জানান অনুষ্ঠানের শুরুতেই বেনাচিতি হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা প্রয়াত কল্পনা মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় ও আগামী ২-রা সেপ্টেম্বর তার প্রথম মৃত্যুবার্ষিকী তে রক্তদান শিবির অনুষ্ঠিত করার অঙ্গীকার করা হয়।এই সংগঠন দুঃস্থ ছাত্র-ছাত্রীদের প্রয়োজন মতো সাহায্য করবে এবংঅসহায় মানুষের পাশে দাঁড়ানোর সাথে সাথে রক্তদান আন্দোলনের প্রসার ঘটাতে সমাজের বুকে নিরলস প্রচেষ্টা করে যাবে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি