রক্তদানের মাধ্যমে শিক্ষিকা কল্পনা মন্ডলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক : ২য় সেপ্টম্বর অমলতাস সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যাগে এবং দুর্গাপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সহযোগিতায় রক্ত দান ও মরনোত্তর চক্ষু দান শিবিরের আয়োজন করা হয় । বেনাচিতি হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা স্বর্গীয় কল্পনা মণ্ডলের স্মৃতির উদ্দ্যেশে এই মহান কর্মসূচ গ্রহণ করা হয়।
করোনা সংক্রমণকালে এই মহতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন মেয়র পারিষদ সদস্য (স্বাস্থ) শ্রীমতি রাঁখি তেওয়ারি , অমলতাস সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুদেব রায় , সম্পাদক পার্থ প্রতিম কুন্ডু , বেনাচিতি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বোরজাহান মোল্লা , দুর্গাপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামেরে সম্পাদক কবি ঘোষ ,দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সম্পাদক কাজল রায় , কাউন্সিলর মধুসূদন মন্ডল ,সমাজসেবী সোনা চ্যাটার্জী প্রমুখ ।
এই শিবিরে ৫জন মহিলা সহ মোট ৩১জন রক্তদাতা রক্তদান করলেন। জীবনের প্রথম রক্তদানের সাক্ষী হলেন ৫জন।
এই শিবিরের উদ্যোক্তা কমিটির সম্পাদক পার্থ প্রতিম কুন্ডু উপস্থিত সকল অতিথী, ব্লাড সেন্টার এর কর্মীদের ধন্যবাদ জানান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন