সাহিত্য ও সংস্কৃতি…….. কবিতা

  নিলাম

প্রদীপ জোয়ারদার

 

পরিচয়  বছর  ছয়েকের
 তারপর কাছে আসা
 ধীরে ধীরে ভাল বাসা ।
আজ  সব কিছু  আছে 
শুধু  নেই তুমি কাছে ।
বুকের ভেতর বীভৎস আৰ্তনাদ 
 হাহাকার। ...........
তোমায় নিয়ে চলছে নিলামের খেলা 
আমার কাছে আছে ভালবাসা,আছে অৰ্থ 
নেই তোমার বাড়ির মতামত ।
নিলামে উঠেছে তোমার দাম 
ভালবাসা যেখানে অগাধ কম ।
নিলামে বিক্রি হয়ে গেল আমার হৃৎপিণ্ড ।
দাম দেবার ক্ষমতা হারিয়ে 
মুখ চেপে শুয়ে আছি বিছানার উপরে,
আর চিলেকোঠার ঐ ছোট্ট ঘরে
ঝুলছো তুমি ফ্যানের নিচে।

মন্তব্যসমূহ

  1. যারা ভয়েস অফ দুর্গাপুরের এই ব্লগে স্বরোচিত গল্প, কবিতা পাঠাতে চান তারা এপ্রিল মাসের ১২ তারিখের মধ্যে লেখা পাঠাতে পারেন |

    লেখা পাঠাতে হবে..............

    voiceofdurgapur@gmail.com
    dsvws@rediffmail.com

    এছাড়াও পাঠাতে পারেন

    voice of durgapur এর facebook INBOX এ

    তবে যিনি লেখে পাঠাবেন তাকে তার পরিচয় এবং মোবাইল নং দিতে হবে |

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি