সাহিত্য ও সংস্কৃতি…….. কবিতা
নিলাম
প্রদীপ জোয়ারদার
পরিচয় বছর ছয়েকের
তারপর কাছে আসাধীরে ধীরে ভাল বাসা ।
আজ সব কিছু আছে
শুধু নেই তুমি কাছে ।
বুকের ভেতর বীভৎস আৰ্তনাদ
হাহাকার। ...........
তোমায় নিয়ে চলছে নিলামের খেলা
আমার কাছে আছে ভালবাসা,আছে অৰ্থ
নেই তোমার বাড়ির মতামত ।
নিলামে উঠেছে তোমার দাম
ভালবাসা যেখানে অগাধ কম ।
নিলামে বিক্রি হয়ে গেল আমার হৃৎপিণ্ড ।
দাম দেবার ক্ষমতা হারিয়ে
মুখ চেপে শুয়ে আছি বিছানার উপরে,
আর চিলেকোঠার ঐ ছোট্ট ঘরে
ঝুলছো তুমি ফ্যানের নিচে।
যারা ভয়েস অফ দুর্গাপুরের এই ব্লগে স্বরোচিত গল্প, কবিতা পাঠাতে চান তারা এপ্রিল মাসের ১২ তারিখের মধ্যে লেখা পাঠাতে পারেন |
উত্তরমুছুনলেখা পাঠাতে হবে..............
voiceofdurgapur@gmail.com
dsvws@rediffmail.com
এছাড়াও পাঠাতে পারেন
voice of durgapur এর facebook INBOX এ
তবে যিনি লেখে পাঠাবেন তাকে তার পরিচয় এবং মোবাইল নং দিতে হবে |