রসগোল্লা বাংলারই

ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক:‌ ‌রসগোল্লা নিয়ে পুনরায় জয় পেলো পশ্চিমবঙ্গই।গত ১৪ নভেম্বর ২০১৭ সালে রসগোল্লায় জিআই পেয়েছিল বাংলা। কিন্তু ২০১৫ সাল থেকে ওডিশা দাবি করে, বাংলায় নবীনচন্দ্র দাস রসগোল্লা তৈরির অনেক আগেই পুরীতে জগন্নাথকে ‘‌রসগোলা’‌ ভোগ দেওয়া হত। এরপর পশ্চিমবাংলা রসগোল্লায় জিআই স্বীকৃতি পাওয়ার তিন মাসের মধ্যে ফের রসগোল্লায় নিজেদের দাবি জানিয়ে মামলা করেছিল ওডিশা। তার জেরে ফের দুই রাজ্যকে রসগোল্লার ইতিহাস নিয়ে যাবতীয় তথ্যপ্রমাণ জমা দিতে বলেছিল জিআই রেজিস্ট্রেশন অফিস। মাস কয়েক আগে ওডিশাকেও রসগোল্লার জিআই দিয়ে ছিল জিআই রেজিস্ট্রেশন অফিস । কিন্তু রসগোল্লার আবিষ্কার নিয়ে বাংলার মিষ্টি ব্যবসায়ীরা টানা লড়াই করে অবশেষে বৃহস্পতিবার রসগোল্লার আবিষ্কারক হিসেবে ওডিশার দাবি খারিজ করে দিয়েছে জিআই রেজিস্ট্রেশন অফিস। রসগোল্লার আবিষ্কার যে ওডিশাতেই হয়েছে তা নিয়ে জিআই রেজিস্ট্রেশন অফিসে নির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে পারেননি ওডিশা। তার ফলেই রসগোল্লা নিয়ে ওডিশার দাবি খারিজ করে দিয়েছে জিআই রেজিস্ট্রেশন অফিস। এবং বাংলাই রসগোল্লার সৃষ্টিকর্তা হিসেবে জয়ী হল পুনরায়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি