দেশনায়ন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে রক্তদান শিবির।  





ভয়েস অফ দুর্গাপুর ,ওয়েব ডেস্ক : শনিবার অর্থাৎ ২৩ শে জানুয়ারী সারা দেশের সাথে এ রাজ্যের বিভিন্ন জায়গায় পালন করা হয়  বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মশতবার্ষিকী | আর এদিনই দেশপ্রেম দিবস হিসাবে পালন করলো এস এফ আই ও ডি ওয়াই এফ এই পাহাড়পুর ইউনিট, বড়জোড়া ইউনিট।

তারা আয়োজন করেছিল মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাথে ছিলো বসে আঁকা প্রতিযোগিতার,   ও  মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের  সংবর্ধনা।

 রক্তদান শিবিরে ২০জন মহিলা সহ মোট ৫৮জন রক্তদান করলেন। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা তুলে ও নেতাজির প্রতিকৃতি তে ও শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বড়জোড়ার বিধায়ক সুজিত চক্রবর্তী, প্রাক্তন ছাত্র যুব রাজ্য নেতৃত্ব সুজয় চৌধুরী দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ সভাপতি ধনঞ্জয় মান, বড়জোড়া অঞ্চলের যুব নেতৃত্ব প্রশান্ত ভূঁই, অসীম খাঁ, বড়জোড়া সুপার স্পেসালিটি হসপিটাল ব্লাড ব্যাঙ্কের পক্ষে সূর্য্য ভট্টাচার্য্য, সমাজকর্মী জয়ন্ত দাস, তাপস মাজি সহ অনেক বিশিস্ট ব্যক্তি বর্গ।

দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস তার বক্তব্যে বলেন সামাজিক কাজে এগিয়ে এসে রক্তদান মহত্তম কাজ, তবে আরো কঠিন সময় আসছে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে নিরন্তর ধারবাহিক ক্যাম্প করার জন্য ছাত্র যুব সংগঠনের কাছে আবেদন করেন। আগামী মার্চ মাস থেকে জুন পর্যন্ত রক্তদান শিবির করার জন্য এখন থেকেই সতর্ক থাকতে হবে। নির্বাচনের সময় রাজনৈতিক এম্বার্গ থাকবে যাতে রক্তদানে প্রতিকূলতা কাটিয়ে ব্লাড সেন্টার পূর্ণ থাকে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি