প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া
ভয়েস অফ দুর্গাপুর,ওয়েব ডেস্ক : রেড রোডের ওপর চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া।মোহরাতে অংশগ্রহণ করছে সাঁজোয়া গাড়ি থেকে শুরু করে পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা । মোহরা চলছে সব নিয়ম মেনে। 26জানুয়ারি এই বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখতে রেড রোড ধরে শহরের বিশিষ্টদের সঙ্গে সার বেঁধে দাঁড়াবেন অসংখ্য সাধারণ মানুষ। তবে এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রেড রোডে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে লক্ষ্য দেওয়া হচ্ছে। যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে ।যেমন থাকছে পুলিশকর্মী। তার পাশাপাশি থাকছে কমব্যাট ফোর্স ।সমস্ত মেট্রো স্টেশন গুলিতে অতিরিক্ত পুলিশ ফোর্স দেওয়া হচ্ছে । স্থলপথের পাশাপাশি জলপথেও থাকছে থাকছে অতিরিক্ত অতিরিক্ত নজরদারি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন