রাজ্যপালের সঙ্গে বৈঠকে মমতা, তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আগামী ৫ মে
ওয়েবডেস্ক,ভয়েস অফ দুর্গাপুর : আগামী ৫ মে রাজভবনে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই নিয়ে তৃতীয়বার শপথ নেবেন তিনি। টুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এই শপথগ্রহণের দিন ঠিক হতেই রাজভবনে গেলেন রাজ্যের তৃতীয়বারের জন্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেত্রী ও ভাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যপালের কাছে জমা দিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পদত্যাগপত্র। যদিও নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যাকেই রাজ্যের দায়িত্ব সামলাতে বললেন রাজ্যপাল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন