আজ সকাল থেকেই আকাশের মুখ ভার



মঙ্গলবার ভোর থেকেই আকাশের মুখ ভার। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা গুলি থাকবে মেঘাচ্ছন্ন মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।

 আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ দিনভর চলবে বৃষ্টি।উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত। কোথাও কম, কোথাও বেশি হলেও মঙ্গলবার সারাদিনই বৃষ্টি হবে এবং আকাশও মেঘাচ্ছন্ন থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিনও বৃষ্টিপাত হতে পারে এ রাজ্যে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস।





তথ্য সূত্র : আনন্দ বাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিন
ছবি :মেঘে ঢাকা  আকাশ। সংগ্রহীত


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি