রক্তদানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি
করোনা সংক্রমণকালে এই মহতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ডাঃ আবীর ব্যানার্জী এম ও দুর্গাপুর মহকুমা হসপিটাল, দুর্গাপুরের উপ মহানগরীক অনিন্দিতা মুখার্জী, সমাজসেবী হৃদয় সাঁই, হিউম্যান রাইটস এসোসিয়েশন এর রাজ্য সভাপতি সুব্রত মৈত্র, পশ্চিমবঙ্গ বনদপ্তরের আধিকারিক সোমনাথ চৌধুরী সাগরিকা আর্ট এন্ড কালচারাল ফোরামের কর্ণধার কাবেরী সাউ অরিয়েন্টেল হিউম্যান রাইটস এন্ড প্রোটেকশন এর পক্ষে রিয়া দত্ত, স্বাতী ব্যানার্জী TAEID স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষে অনুষ্কা সিংহ রায় ও কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক তপেশ ব্যানার্জী, এস এস যাদব কার্যকরী সভাপতি বিশ্বনাথ চট্টোপাধ্যায়, সহ সভাপতি পার্থ প্র্তীম গুপ্ত ধনঞ্জয় মান, সাধারণ সম্পাদক সজল বোস, যুগ্ম সম্পাদক মধুমিতা মান, সহ সম্পাদক সাধন চন্দ্র দাস প্রমুখ ।
এই শিবিরে ১জন মহিলা সহ মোট ১৫জন রক্তদাতা রক্তদান করলেন। জীবনের প্রথম রক্তদানের সাক্ষী হলেন ৩জন। ৭৮ তম রক্তদান করলেন সাংবাদিক তপেশ ব্যানার্জী ও ৭৬ তম রক্তদান করলেন ডিবিডিসির সহসভাপতি গায়ক পার্থ প্র্তীম গুপ্ত...
এই শিবিরের উদ্যোক্তা কমিটির কর্ণধার সোমা মৈত্র উপস্থিত সকাল অতিথী, ব্লাড সেন্টার এর কর্মীদের ধন্যবাদ জানান।
রক্তদাতাদের হাতে শংসাপত্র ,স্মারক ও মেহেগুনী গাছের চারা তুলে দেন উপস্থিত অতিথী বর্গ।
সুরঙ্গমের গানের ডালি সাজিয়ে সূচনায় শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তাঁদের সদস্য শিল্পীবৃন্দ... আগামী ৭ দিন চলবে কবি বন্দনা বিভিন্ন গান, আবৃত্তি, নৃত্য সহ সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে ।




ধন্যবাদ
উত্তরমুছুন