বাংলায় বিক্রি হবে না গুটখা তামাকজাত পান মশলা

ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক : আগামী ৭ নভেম্বর থেকে  তামাকজাত পান মশলা, গুটখা নিষিদ্ধ ঘোষণা করবে রাজ্য সরকার। ৭ নভেম্বর জাতীয় ক্যানসার সচেতনতা দিবস৷ তামাক, গুটখা সেবনের ফলে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷ তাই এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা জারি করার দিন হিসেবে।২৫ অক্টোবর এই সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তপনকান্তি রুদ্র। যে কোনও পন‍্য যাতে নিকোটিন আছে এছাড়া পান মশলা তামাক ও গুটকা প্রকাশ্যে উৎপাদন করা, বিক্রি করা বা মজুত করা যাবে না আর যদি সরকারি নির্দেশিকা লঙ্ঘন করে কেউ  তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য করা হবে।
গত তিন চার বছর ধরেই রাজ্য সরকার ক্যান্সার প্রতিরোধে কড়া উদ্যোগ নেওয়ার কথা বলে আসছিল কিন্তু এবার রীতিমত কড়া বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। যদিও কয়েক বছর আগেই রাজ্যে গুটখা এবং তামাকজাত পানমশলার  উপর  নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা আরও  ১ বছরের জন্য কঠোর ভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রাজ্য। ২০১১ সালে তামাক যুক্ত পান মশলা ও গুটকা নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছিলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, তবে বিভিন্ন কৌশলে পানমশলা ও জর্দা আলাদাভাবে প্রস্তুত ও বিক্রি হচ্ছিল।
যার ফলে ক্যান্সারের সংখ্যা বেড়েই চলেছে দিনদিন। চিকিৎসকদের মতে ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে এক-তৃতীয়াংশ ওরাল ক্যান্সারের শিকার, যার কারন তামাক জাত পান মশলা এবং গুটকা। এখন এটাই দেখার সরকার বিজ্ঞপ্তি দিয়ে নিষেধ করার ফলে গুটখার ব্যবহার আদেও কমে কি ?


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি