মুক্তি পেল ' সাগরদ্বীপে যকের ধন '-এর ট্রেলার।
মুক্তি পেল 'সাগরদ্বীপে যকের ধন'-এর ট্রেলার। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। ছিলেন পরমব্রত, কোয়েল মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালকও। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিনেমাটি।হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে 'যকের ধন' মুক্তি পেয়েছিল ২০১৭-এ। এটা সেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি। এই জার্নিতে দর্শকের সঙ্গী হবেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কাঞ্চন মল্লিক , কৌশিক সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ। সৌগত বসু সামলেছেন গল্প এবং চিত্রনাট্যের দায়িত্ব।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন