চলে গেলেন নবনীতা দেবসেন,শোকস্তব্ধ সাহিত্য জগৎ

ভয়েস অফ দুর্গাপুর,ওয়েবডেস্ক : কবি, সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক নবনীতা দেবসেন প্রয়াত ।মৃত্যু কালে  বয়স হয়েছিল ৮১ বছর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁর হিন্দুস্তান রোডের বাড়িতে  মৃত্যু হয়।তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।কিন্তু কখনওই তাঁর কলম থামেনি। সাহিত্যচর্চা করে গিয়েছেন জীবনের শেষ লগ্ন পর্যন্ত।১৯৩৮ সালের ১৩ জানুয়ারি নবনীতা দেব সেন কলকাতায় জন্মগ্রহণ করেন।তাঁর বাবা ছিলেন কবি নরেন্দ্র দেব। মা রাধারানী দেব।গোখেল মেমোরিয়াল স্কুলে পড়াশোনা শুরু। গ্র‌্যাজুয়েট হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজ থেকে। ১৯৫৮ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিসটিংশন নিয়ে আবার এমএ পাশ করেন। পিএইচডি ডিগ্রি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পান।১৯৭৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য পড়ান।১৯৫৯ প্রথম কবিতার বই ‘প্রথম প্রত্যয়’ প্রকাশিত হয়১৯৭৬ সালে প্রথম উপন্যাস "আমি অনুপম" প্রকাশিত হয়।৯৯২ সালে মহাদেবী ভার্মা পুরস্কার, গৌরীদেবী মেমোরিয়াল পুরস্কার, নটী নবনীতা’ বইয়ের জন্য ১৯৯৯ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। ২০০০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন২০০৪ সালে কমলকুমারী জাতীয় পুরস্কার পান।নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ১৯৫৯ সালে। তাঁদের দুই মেয়ে অন্তরা দেবসেন এবং নন্দনা সেন। ১৯৭৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁর  প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য ও সংস্কৃতি জগৎ।অমর্ত্য সেন এক টিভি চ্যানেলে জানিয়েছেন, ‘‌কিছুক্ষণ আগে খবর পেয়েছি। দেখা করতে চেয়েছিলাম। কিন্তু যার সঙ্গে দেখা করব, তিনিই নেই!‌ ওঁর অভাব বহুদিন মনে রাখবেন মানুষ।’‌নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়,সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ,কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি